ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৫-৯-২০২৬ দুপুর ১:৩৮

মহামান্য রাষ্ট্রপতি *মির্জা ফখরুল ইসলাম আলমগীরের* প্রথম ঠাকুরগাঁও সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ। আগামী *৬ ও ৭ সেপ্টেম্বর* দুই দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলায় আসছেন তিনি।
সফর উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ডিভাইডার ও স্থাপনায় চলছে রং ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নির্মাণ করা হচ্ছে নাগরিক সংবর্ধনার মঞ্চ।
স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। একইসাথে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আলী বলেন, "রাষ্ট্রপতি আমাদের জেলার সন্তান। শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে তিনি উদ্যোগ নেবেন বলে আমরা আশা করি।"
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. মুহাম্মদ আবু খয়রুল কবির জানান, দল-মত নির্বিশেষে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে সংবর্ধনা দেওয়া হবে।
এদিকে রাষ্ট্রপতির নিরাপত্তায় ৫ সেপ্টেম্বর থেকে জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, অনুষ্ঠানস্থল ও যাতায়াতের সড়কে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সফরের প্রথম দিন রাষ্ট্রপতি বাবা-মায়ের কবর জিয়ারত ও নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। দ্বিতীয় দিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।রাষ্ট্রপতির এই সফর শুধু আনন্দ-উৎসবেই সীমাবদ্ধ না থেকে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের নতুন দুয়ার খুলে দেবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

Aminur / Aminur

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার