অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে বড় হত্যাকাণ্ডের ঘটনা। বর্তমানে এর রহস্য উন্মোচন আলোচনায় রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী, হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরি। সেজন্য প্রশাসন একটু সময় নিয়ে তদন্ত করছে। আমরা আশা করছি, অল্প কিছুদিনে তদন্তে মাধ্যমে চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে পারবে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী আসাদুল হাবিব বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ার পর আমি তিনবার মেডিকেলে এসেছি, নিয়মিত সভা করছি। গত সভার সিদ্ধান্ত কতটুকু কার্যকর হয়েছে, কতটুকু হয়নি, কি কারণে হয়নি সেটি দেখা হবে অ্যানেসথেসিয়ালোজিস্টের অভাবে হাসপাতালে নতুন আইসিইউ বেড চালু করা যায়নি। ইতোমধ্যে সেই জনবল পদায়ন হয়েছে। আশা করছি আমরা এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।
তিনি আরও বলেন, গত ১৭ বছর স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাত অনিয়ম-দুর্নীতির কারণে ধ্বংসের শেষপ্রান্তে উপনীত হয়েছে। প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য খাতকে। স্বাস্থ্যখাতে সারাদেশে জনবল সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ পেলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আলাদা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের জন্য ছয়তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যয় হচ্ছে ১০ কোটি টাকা। ছয়তলা ভবনের প্রথম তলায় জেনারেটরের সাব স্টেশন, দ্বিতীয় তলায় মেনিফোন্ড রু, ইলেকট্রিক কন্ট্রোল রুম, তৃতীয় তলায় স্টোর রুম, চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আনসারের ব্যারাক হিসেবে ব্যবহার করা হবে।
এদিকে হাসপাতাল ক্যাম্পাসে আসার আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু রংপুর নগরীর গুপ্তপাড়ায় নবনির্মিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন।
Aminur / Aminur
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান