দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা ও একটি পিকআপ গাড়িসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনার সময় একটি পুরোনো সাদা নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রেজাউল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় গাঁজা পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-১৩-৪৩৬০।
একই স্থানে ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে চেকপোস্টে একটি পুরোনো হলুদ রঙের পিকআপে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর উপজেলার সুমন মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ঢাকা মেট্রো-ন-১৩-৬১৪১ নম্বরের পিকআপটি।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে সবজিকান্দি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি মামলার সন্দিগ্ধ আসামি সোহেল (৩০), রাত আড়াইটার দিকে গৌরীপুর বাজার এলাকা থেকে চুরি মামলার সন্দিগ্ধ আসামি মো. মাসুদ (৩৬) এবং রাত দেড়টার দিকে একই এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. শেখ ফরিদকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে গৌরীপুর বাজার এলাকায় মাদক সেবনকালে ইসমাইল হোসেন (২০) নামে একজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ