কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে তাঁতির মরদেহ
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজ হওয়ার একদিন পর পুকুর থেকে সিরাজুল ইসলাম শিরু (৫০) নামে এক তাঁতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কাজীবাড়ি গ্রামের বড়পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সিরাজুল ইসলাম ওই এলাকার আজমত আলীর ছেলে। তিনি পেশায় তাঁতি ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার পর থেকে সিরাজুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
নিহতের ছেলে আকাশ জানান, শুক্রবার সকালে স্থানীয় আল-আমিন ও ইসলাম তাঁকে জানান, আগের রাতে তাঁরা তাঁর বাবাকে পুকুরের পানিতে পড়ে থাকা অবস্থায় দেখেছিলেন। পরে তাঁকে পানি থেকে তুলে পুকুরের পাড়ে বসিয়ে রাখেন। তবে বিষয়টি তখন পরিবারের সদস্যদের জানানো হয়নি।
আকাশ জানান, জুমার নামাজের পর বাবার নিখোঁজের বিষয়ে থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর মধ্যেই বাড়ির পাশের বড়পুকুরে বাবার মরদেহ ভেসে ওঠার খবর পান।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, সিরাজুল ইসলাম মদ্যপ অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এমএসএম / এমএসএম
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২
মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি
পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন
নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি