হাকিমপুরে ৪৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ২
দিনাজপুরের হাকিমপুরে ৪৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন উক্ত আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাকিমপুর থানা পুলিশের অফিসিয়াল প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকার কদমতলী থানার শনিড়আখড়ার (অধরা স্টোর, পলাশপুর,রোড নং-৪) এর মৃত আইনুল ইসলামের পুত্র মোঃ সাজ্জাদ হোসেন ওরফে রানা(৪৩), এবং ঢাকা গেন্ডারিয়া থানার ধুপখোলার(রজনী চৌধুরী রোড) অস্থায়ী নিবাসী এবং মাদারীপুর জেলার রাজৈর থানার কৃষ্টপুর, কেশরদিয়ার স্থায়ী নিবাসী মোঃ সিরাজুল ইসলামের পুত্র সাকিবুল ইসলাম ওরফে সাকিব (৪০) কে ০৪ সেপ্টেম্বর, ২০২৬ শুক্রবার, ৪৩২ (চার শত বত্রিশ) পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সহ আটক করে হাকিমপুর থানা পুলিশ সদস্যরা।
আটক দুইজনের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ০৫ সেপ্টেম্বর, ২০২৬ শনিবার যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied