ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লাকসামে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৫-৯-২০২৬ দুপুর ৪:৫৫

‘‘সবার আগে বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে লাকসাম  , মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে এসএসসিও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লাকসাম পৌর অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে। 
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদ শিল্প মন্ত্রানালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি ডা. নুর উল্ল্যাহ রায়হান,  সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল,  সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী মোশারফ হোসেন মুশু, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহম্মেদ, মনোহরগঞ্জ বিএনপির সভাপতি ইলিয়াছ হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক শাহজাহান কবির দোলন, বিএনপি নেতা শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা সহকারী (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানা অফিসার ইনচার্জ মনোয়ারা বেগম, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদ, লাকসাম পৌরসভা হিসাব রক্ষখ কর্মকর্তা আখতার হোসেন, সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ লাকসাম উপজেলা, পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা লায়লা বেগম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে কৃর্তী শিক্ষার্থীদের আয়োজনটি ইউএনও নার্গিস সুলতানা কৃতিত্ব। আমার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করছি আগামীতে তোমরা যাতে আরও অনুপ্রানিত হও সে জন্য। সবার আগে বাংলাদেশ এই সংস্কারে আমরা কাজ করছি। আগামী দিনে বাংলাদেশ তোমাদের। লাকসাম-মনোহরগঞ্জ এর শিক্ষার্থীদের বলছি তোমাদের ভর্তির কোন সমস্যা হলে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি হবে শিক্ষার মান তত বাড়বে। পরিশেষে সকলে সুস্থ্য থাকো এ কামনা বিদায় নিলাম। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার