ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নওয়াপাড়ায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৫-৯-২০২৬ দুপুর ৪:৫৫

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে যশোরের নওয়াপাড়া পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। ‘নিজে করি, অন্যকে উদ্বুদ্ধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে সকাল ১০টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামে উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পিএনও) সাইফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, শহর পরিকল্পনাবিদ সোহেল সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, পৌরসভার কর্মচারী শেখ শাহ জামাল, রাজু আহম্মেদ, আলী আকরাম ও সেলিম মল্লিক। এছাড়া রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন। পৌরসভা সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মশক নিধন কার্যক্রম চালানো হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ৬ নম্বর ওয়ার্ডে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে নওয়াপাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম সফল করতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস