ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে গৃহবধূ শাপলার মৃত্যু: স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ৫-৯-২০২৬ দুপুর ৪:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তাসফিয়া আক্তার শাপলা নামে এক নববধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচজনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

​মামলার নথি ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শাপলার সঙ্গে পার্শ্ববর্তী মনিপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে হৃদয় মিয়ার সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও কিছুদিন পর জীবিকার তাগিদে প্রবাসী হন হৃদয়। এরপর থেকেই শাপলা বাবার বাড়ি ও স্বামীর বাড়িতে আসা-যাওয়া করছিলেন।

​এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের পূর্ববর্তী একটি ভিডিওকে কেন্দ্র করে প্রবাসী স্বামী ও দেবর ফোনে শাপলাকে নিয়মিত মানসিক নির্যাতন ও অপমানজনক কথাবার্তা বলতে থাকেন। গত ২৪ আগস্ট শাপলা শশুরবাড়িতে গেলে দেবর সত্তর মিয়াসহ স্থানীয় কয়েকজন তাঁকে প্রকাশ্যে গালিগালাজ, অপবাদ ও হেয়প্রতিপন্ন করেন। একই সময়ে বিদেশ থেকে স্বামী ফোনে তাঁকে অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করেন।

​মামলার বিবরণীতে আরও উল্লেখ করা হয়, দেবর সত্তর মিয়া, ৩ নম্বর আসামি আব্দুল গফুর ও ৪ নম্বর আসামি নোয়াব মিয়া শাপলাকে চরিত্রহীন আখ্যা দিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলেন এবং একপর্যায়ে তাঁর হাতে 'কেরির বড়ি' (কীটনাশক) গুঁজে দেন। চরম অপমান ও ক্ষোভে শাপলা ঘর থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে ওই বড়ি সেবন করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সাথে ঘটে যাওয়া এসব নির্যাতনের কথা পরিবারের কাছে বর্ণনা করেন শাপলা।

​নিহতের বাবা শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আসামিদের উপর্যুপরি অপবাদ, মানসিক নির্যাতন ও প্ররোচনার মুখেই আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আমি এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।"

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম জানান, "আত্মহত্যায় প্ররোচনার অভিযোগটি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে; তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিস্তারিত জানানো সম্ভব হবে।"

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ