যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলায় তিন আসামি আটক, অস্ত্র উদ্ধার
যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে দাবি করা তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) খাজুরা পুলিশ ক্যাম্প ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর গ্রামের আব্দুর রউফ মোল্যার ছেলে রাঝি হোসেন (২০), মারুফ হোসেন (২৩) এবং যশোর শহরের মুনসেফপুর এলাকার আমিনুর বিশ্বাসের ছেলে আসিফ হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া থানার খাজুরা তেলপাম্পসংলগ্ন মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত হন ২ নম্বর কন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান (৩৯)। এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল খাজুরা ক্যাম্প পুলিশ ও ডিবির সদস্যরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেন এবং ডিবির এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রাঝি হোসেন ও ৪ নম্বর আসামি আসিফ হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নম্বর আসামি মারুফ হোসেনকেও আটক করা হয়। পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি এফটি বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পুলিশ জানায়, আটক আসামি আসিফ হোসেন আদালতে রুবেল হাসান হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied