বাগমারায় স্বামী-সন্তান রেখে গৃহবধূ নিখোঁজ, পাঁচ দিনেও সন্ধান মেলেনি
রাজশাহীর বাগমারা উপজেলায় স্বামী ও দুই বছরের সন্তানকে রেখে গর্ভে আরেক সন্তান নিয়ে জয়নব আক্তার বিউটি (২৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্বামীর বাড়ি থেকে নিখোঁজের ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদীন বাগমারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো জয়নবের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে মাকে না পেয়ে দুই বছরের শিশুটি বারবার কান্নাকাটি করছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ছোট্ট সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন তাঁর স্বামী।
জিডি সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে বাগমারা থানার মাড়িয়া ইউনিয়নের পিদ্দপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে জয়নব নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
জয়নব আক্তার বিউটি ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার জয়নাল আবেদীনের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে পিদ্দপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে জুয়েল রানার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে জয়নবের গর্ভে আরও একটি সন্তান রয়েছে বলে জানিয়েছেন তাঁর স্বামী।
পরিবারের অভিযোগ, একই এলাকার লতিফের ছেলে শামীমের সঙ্গে জয়নবের দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল। বিষয়টি নিয়ে স্বামী তাঁকে নিষেধ করলে তাঁদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব দেখা দিত। জয়নব নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যদের ধারণা, শামীমের সঙ্গে তিনি কোথাও চলে গিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
জয়নবের বাবা জয়নাল আবেদীন বলেন, “শুনেছি, যে ছেলের সঙ্গে গেছে, সে আমার জামাইয়ের বন্ধু। এখন পর্যন্ত তাদের কোনো খবর পাইনি। তাদের ফোন নম্বরও আমাদের কাছে নেই। যোগাযোগ করার মতো কোনো উপায়ও নেই।”
জয়নব বর্তমানে কোথায় রয়েছেন কিংবা তিনি স্বেচ্ছায় কোথাও গেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে তাঁকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ