গজারিয়া উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মাসিক আলোচনা সভা
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ২০২৬ সকাল ৯ টায় গজারিয়া ইউনিয়ন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার আয়োজনে গজারিয়া গার্লস স্কুলে গজারিয়া উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সদস্যদের কল্যাণমূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক কর্মকান্ডের সম্পৃক্ততা এবং সদস্যদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের ঐক্য এবং শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। উক্ত মাসিক আলোচনার সভায় গজারিয়া ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ জিহাদ এর সার্বিক তত্ত্বাবধায়ন ও সহযোগিতায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল ইসলাম , সাধারণ সম্পাদক আলমগীর দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,উপদেষ্টা মন্ডলী মুজিবুর রহমান, লোকমান সিকদার, শামসুল হক, শামসুদ্দিন, কামরুল ফকির, নুরুল ইসলাম বাবু সহ আরো উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বশির উদ্দিন,বালুয়াকান্দি ইউনিয়নের সভাপতি শহীদ মিয়া, সাধারণ সম্পাদক ইউনুস , ইমামপুর ইউনিয়নের সভাপতি হালিম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, টেঙ্গারচর ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান , ভবেরচর ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন,গুয়াগাছিয়া ইউনিয়নের সভাপতি হারুন, সাধারণ সম্পাদক জাকির, হোসেন্দী ইউনিয়নের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ