ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির মধুখালী উপজেলা শাখা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৫-৯-২০২৬ দুপুর ৪:৫৯

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মধুখালী উপজেলা শাখার উদ্যোগে ‘এ প্লাস সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধুখালী উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড.ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোয়াজ বিল্লাহ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও শিবিরের (জাবি) সেক্রেটারি মাজহারুল ইসলাম।

 আরও উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মওলানা আলীমুজ্জামান, সাধারণ সম্পাদক নওশের চৌধুরী, পৌর আমির রেজাউল করিম, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর যুব বিভাগের সভাপতি জাহিদ বিন সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইলিয়াস মোল্লা বলেন, 
মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
দেশের মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ ও গুণগত মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে মধুখালী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার