নড়াইলের কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা করা হয়।এছাড়া বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ৪৫ জন রোগীকে বাছাই করা হয়।
পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে এবং যশোর আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পিরোলী হাবিবুল আলম বীর প্রতীক কলেজের সহকারি অধ্যাপক, সবুজ সংঘের উপদেষ্টা মাহমুদুল হক আবু জাফর (পীর সাহেব),আদ-দ্বীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: প্রশান্ত কুমার পোদ্দার, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি, চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কাউন্সিলর মো: দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পে কারিগরি ও সেবামূলক সহযোগিতা করেন আলফাজ শেখ, বাদশাহ শেখ এবং আদনান খান ।
জানা যায়,শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলা বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ২৪৫ জন নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় । চক্ষু ক্যাম্পে আসা রোগীর মধ্য থেকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন ও উন্নত চিকিৎসার জন্য ৪৫ জন রোগীকে যশোরের আদ-দ্বীন চক্ষু হাসপাতালে পাঠানো হয় । সংগঠনটির পক্ষ থেকে এই রোগীদের যাতায়াত ও সার্বিক সহযোগিতার দায়িত্ব নেওয়া হয়েছে। চোখের উন্নত ও ব্যয়বহুল চিকিৎসা দোঁরগোড়ায় পেয়ে এবং বিনামূল্যে অপারেশনের সুযোগ পেয়ে চিকিৎসাসেবা গ্রহণকারী প্রান্তিক জনপদের রোগীরা আনন্দ প্রকাশ করেন।
খানকাপাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি বলেন, গ্রামের আর্থিক অসচ্ছলতা সম্পন্ন নারী-পুরুষের চোখের ছানিসহ নানা সমস্যা বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে এই ধরনের সেবামূলক চিকিৎসা ক্যাম্প অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ