ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোহনগঞ্জ শিয়ালজানি খালে শিশুর মৃত্যু


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৬ বিকাল ৫:৬

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের শিয়ালজানি খালের পানিতে ডুবে পাথর দে (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌরশহরের মাইলোড়া এলাকায় শিয়ালজানি খাল থেকে পাথর দে'র ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। 

এরআগে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় পাথর। নিহত পাথর দে মাইলোড়া এলাকার প্রদীপ দে'র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে বাসার সামনে শিয়ালজানি খালের পাড়ে অন্য শিশুদের সাথে খেলা করছিল পাথর। 

সন্ধ্যায় বাসায় না ফেরায় পরিবারের লোকজন খুঁজাখুঁজি শুরু করে। পরে রাতে থানায় গিয়ে বিষয়টি জানায়। তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়। পরে গতকার শুক্রবার সকালে বাসা থেকে কিছুটা দূরে শিয়ালজানি খালে পাথরের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। 

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। 

নিহত পাথরের বাবা প্রদীপ দে বলেন, প্রতিদিনই বাসার পাশে খালের পাড়ে অন্য শিশুদের সাথে খেলা করত পাথর। বৃহস্পতিবার বিকালেও অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। হয়তো কোনও এক সময় খালে পড়ে গিয়েছে। আমি ব্যবসার কাজে বাজারে ছিলাম। তার মা পারিবারিক কাজে ব্যস্ত ছিল। পরে সকালে বাসা থেকে একটু দূরে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। সুরতহাল প্রতিবেদন শেষে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার