ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আশুগঞ্জে ছাত্রলীগ নেতা সজিব ভূঁইয়া গ্রেপ্তার, ৪ আগস্টের হামলায় সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-৯-২০২৬ বিকাল ৫:১৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মারামারি ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সজিব ভূঁইয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নাওঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সজিব ভূঁইয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা উত্তরা থানা কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে। ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই সময় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এলাকায় ফিরে এসে আবারও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ, আত্মগোপন থেকে এলাকায় ফেরার পর সজিব সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম নিয়ে সরব ছিলেন। পাশাপাশি নিজ এলাকায় আগের মতোই প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের ওপর নানা অজুহাতে অত্যাচার-নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি ১৫ আগস্ট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শুভর অজ্ঞাত স্থানে অনুষ্ঠিত নৌবহরের কর্মসূচিতেও তার অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

তবে সজিবকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি ২ সেপ্টেম্বর রাতে আশুগঞ্জের নাওঘাট এলাকায় সংঘটিত মারামারি ও হামলার ঘটনায় দায়ের করা। মামলার বাদী নাওঘাট এলাকার ফার্মেসি ব্যবসায়ী মুরাদ ভূঁইয়া। মামলায় সজিবসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে আসামিরা দলবদ্ধ হয়ে বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গিয়ে গালমন্দ শুরু করেন। এ সময় বাদীর বাবা বাধা দিলে তাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ করা হয়। এজাহারে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগও রয়েছে।

পরে বাদীর ফার্মেসিতে ঢুকে ওষুধ, সিসি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি এবং নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি বাধা দিতে গেলে বাদীর নাবালিকা মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে জখম করার অভিযোগও আনা হয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, “সম্প্রতি সংঘটিত মারামারির ঘটনায় আশুগঞ্জ থানায় রুজু করা একটি মামলায় তাকে আটক করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলায় তার সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”

তবে স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সজিবকে গ্রেপ্তার দেখানো হোক এবং ওই ঘটনায় তার ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার