জনগণের আস্থায় হাজীরহাটে চেয়ারম্যান পদে জিয়াউর রহমান, উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ শুরু করেছেন। তাদের মধ্যে জনগণের আলোচনার শীর্ষে রয়েছেন মনপুরা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মো. জিয়াউর রহমান।
সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন জিয়াউর রহমান। তরুণ নেতৃত্ব, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং এলাকার উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে তিনি নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।
জিয়াউর রহমান বলেন, “আমি রাজনীতি করি মানুষের পাশে থাকার জন্য। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দল-মত, শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে হাজীরহাট ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করতে চাই। আমার কাছে জনপ্রতিনিধিত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা করার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “হাজীরহাট ইউনিয়নের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষক-জেলেদের সমস্যা এবং অসহায় মানুষের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। জনগণ আমাকে দায়িত্ব দিলে তাদের মতামতকে গুরুত্ব দিয়েই ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করব।”
নির্বাচনী পরিবেশ নিয়েও নিজের অবস্থান তুলে ধরে জিয়াউর রহমান বলেন, “নির্বাচন নিয়ে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। জনগণ যেন নিজের বিবেক ও পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন এমন একটি শান্তিপূর্ণ পরিবেশ আমরা চাই। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা হবে সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক।”
তিনি আরও বলেন, “আমি কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বা কাদা ছোড়াছুড়ির রাজনীতিতে বিশ্বাস করি না। আমার লক্ষ্য মানুষের আস্থা অর্জন করা। জনগণ যদি মনে করেন আমি তাদের পাশে থাকতে পারব, তাহলে তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২ নম্বর হাজীরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় নির্বাচনী হিসাব-নিকাশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। জিয়াউর রহমানের পাশাপাশি উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা এবং ২ নম্বর হাজীরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনও নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন।
তবে শেষ পর্যন্ত কার অবস্থান কতটা শক্তিশালী হবে, তা নির্ভর করবে ভোটারদের সমর্থন, প্রার্থীদের সাংগঠনিক তৎপরতা এবং নির্বাচনী পরিবেশের ওপর। হাজীরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা যত ঘনিয়ে আসবে, ততই প্রার্থীদের মাঠের সক্রিয়তা ও ভোটের সমীকরণ স্পষ্ট হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ