ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম”—এই স্লোগানে ফটিকছড়িতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউএনও সাঈদ ইব্রাহিম


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৬ বিকাল ৫:১৭
“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ফটিকছড়ি পৌরসভা, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সচেতনতার সৃষ্টি করেছে।
 
আজ এই গুরুত্বপূর্ণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফটিকছড়ি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি পৌরসভার প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এ সময় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। আয়োজক কর্তৃপক্ষের মতে, পরিচ্ছন্নতা কেবল একটি রুটিন কর্মসূচি নয়—এটি আমাদের সকলের একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার মাধ্যমেই কেবল একটি নান্দনিক ফটিকছড়ি বিনির্মাণ সম্ভব। জনস্বার্থে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত পরিবেশ নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার