বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত
বরিশালের বাবুগঞ্জে জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে বিএনপি নেতার হামলায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাওছার হোসেন হাওলাদার স্থানীয় মন্নান ঘরামীর (৬৫) বসতঘরের পাশে গাছ লাগাতে গেলে তিনি বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কাওছার হোসেন হাওলাদার মন্নান ঘরামীর ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
আহতের স্ত্রী রানু বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা কাওছার হোসেন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied