টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম কিরণের সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি শিক্ষক-কর্মচারীদের সময়মতো বেতন-ভাতা প্রদান এবং শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে টঙ্গীর সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের আয়োজনে এ পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ চৌধুরী আশরাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত গভর্নিং বডির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ সৈয়দ ওমর ফারুক ফয়সাল। এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্যকালে প্রধান অতিথি ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম কিরণ বলেন, আজকের পর থেকে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাকে প্রতি মাসের ১ তারিখের মধ্যে বেতন প্রদান করা হবে। শিক্ষকরা যেন আর্থিকভাবে নিশ্চিন্ত থেকে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ দিতে পারেন, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখব। তিনি আরও বলেন, আমি চাই সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ টঙ্গীর মধ্যে ফলাফলের দিক থেকে এক নম্বরে থাকুক। আমি আর শুনতে চাই না যে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন দ্বিতীয় হয়েছে। আমাদের লক্ষ্য হবে টঙ্গীর মধ্যে শিক্ষার মান ও ফলাফলে প্রতিষ্ঠানটিকে প্রথম স্থানে নিয়ে আসা। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতেও শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে পরিচালনা পরিষদ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করবে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ চৌধুরী আশরাফ হোসেন নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে স্বাগত জানিয়ে বলেন, নতুন পরিচালনা পরিষদের নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক-কর্মচারীরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন। বিশেষ অতিথি মোঃ সৈয়দ ওমর ফারুক ফয়সাল বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে নবগঠিত গভর্নিং বডির সভাপতি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, ফলাফল, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied