অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের হাওলাদার বাড়ির আজিজ আলী হাওলাদারের প্রায় তিন একর আয়তনের পুকুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, গত ৩ সেপ্টেম্বর সকালে ঘুম থেকে উঠে পুকুরের দিকে গিয়ে তারা দেখতে পান, পানিতে অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। কিছু মাছ পানির ওপর সাদা হয়ে ভাসছিল। মুহূর্তের মধ্যে পুকুরের মাছ নিধনের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরিবারের অভিযোগ, পুকুরের মাছ নিধনের উদ্দেশ্যে রাতের আঁধারে পানিতে Rajtox নামে বিষাক্ত পদার্থ প্রয়োগ করা হয়েছে । আলামত হিসেবে বিষের বোতলটি পুকুরের পার থেকে উদ্ধার করা হয়েছে। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। তাদের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ফাতেমা বেগম গণমাধ্যমে কেঁদে কেঁদে অভিযোগ করে বলেন, ‘‘আমার দেবরের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে আমার পুকুরের মাছ নিধন করা হয়েছে বলে আমরা মনে করছি। সকালে উঠে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। আমরা অসহায় এ ঘটনায় আমরা সুষ্ঠু বিচার চাই।
তিনি আরও বলেন, ‘‘মাছ চাষ করেই আমাদের সংসার চলে। একসঙ্গে এত মাছ মারা যাওয়ায় আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
ভুক্তভোগী পরিবার কেঁদে কেঁদে আরও বলেন, আমার ছেলেকেও জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে ফাঁসিয়েছে। আমরা খুব অসহায়, গরীব হওয়ায় টাকার অভাবে থানায় গিয়ে মামলা করতে পারছি না। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার দাবী করছি।
তবে ভুক্তভোগী পরিবার এবিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।
অভিযুক্ত শরফ আলী হাওলাদারের স্ত্রী কুলসুমা বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ ধরার বিষয়টি সত্য। তবে কে বা কারা গতকাল রাতে বিষ দিয়েছে তা বলতে পারবো না।
স্থানীয়রা জানান, পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে যাওয়ায় পানি ও পুকুরপাড়ে মাছের স্তূপ দেখা যায়। বিষ প্রয়োগের কারণে মাছ মারা গেছে কি না, তা নিশ্চিত হতে পানির নমুনা ও মৃত মাছ পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দাবি, ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হোক। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদের ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজ হাসনাইন বলেন, " বিষয়টি খুবই দুঃখজনক, তবে এখানে আমাদের কিছু করার নেই। যেহেতু বিষ প্রয়োগ করে মাছ মারা হয়েছে এটা আইনগত বিষয়। ভুক্তভোগী থানায় বা কোর্টে মামলা করলে সেই মামলার তদন্ত যদি আমাদের উপর আসে তখন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাজিমারা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি আব্দুর রহিম বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ