ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৬ বিকাল ৫:২৮

সরকারি হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিলেও তা কাজে আসছে না। এতে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের, পোহাতে হয় দুর্ভোগ। নেত্রকোনার মোহনগঞ্জ ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এ ধরনের ঘটনা ঘটছে।

সরকারি চাকরিবিধি অনুযায়ী দুই মাসের বেশি অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তবে বিভাগের ওইসব চিকিৎসকের কর্সস্থলে অনুপস্থিতি অনেক ক্ষেত্রে ১১ থেকে ০৯ বছর পার হলেও নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোমেনুল ইসলামের মৃত্যুজনিত কারনে উনার পদটি শূন্যসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৫ জনের মধ্যে ৩ জন চিকিৎসক এটাচমেন্টে আর ২ জন দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও তাদের জায়গায় কোনও নিয়োগ হচ্ছে না।

ফলে রোগীদের সেবাদান ব্যাহত হচ্ছে। কেউ বিদেশে বসবাস করছেন, কেউবা অন্য হাসপাতালে রোগী দেখছেন। এতে বিপাকে পড়েছে হাসপাতাল কতৃপক্ষ। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত পদ ৫৩টি। সেখানে কাগজে-কলমে কর্মরত ১৮ জন চিকিৎসক। তবে নিয়মিত সেবা দিচ্ছেন ১৩ জন। সুয়াইর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র (স্থাপনা বিহীন) সহকারী সার্জন ডা: মো: মোশাররফ হোসেন সংযুক্তি নেত্রকোনা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনিয়র কনসালটেন্ট অর্থো ডা: মো: আব্দুল হালিম সংযুক্তি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঢাকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা: এবিএম বাকি বিল্লাহ সংযুক্তি জুলাই স্মৃতি ফাউন্ডেশন, ঢাকা, মেডিকেল অফিসার, (তেতুলিয়া উপস্বাস্থ্য কেন্দ্র) ডা: কাউসার জাহান ঐশী ২০২৩ সালের ১ জুলাই থেকে ৩ বছর,গাগলাজুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র (স্থাপনা বিহীন) সহকারী সার্জন ডা: শারমিন সাত্তার ২০১৪ সালের ১ আগস্ট থেকে প্রায় ১২ বছর বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। আসছেন না হাসপাতালে।

তাদের খোঁজখবর নিয়ে জানা গেছে বিদেশসহ বিভিন্ন হাসপাতালে কর্মরত আছেন।’ তবে অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকা ডা:  মো: মোশাররফ হোসেন বর্তমানে নেত্রকোনা সরদ হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন।’ ডা: শারমিন সাত্তারের বর্তমানে সে গৃহবধু। তার স্বামী নিয়ে সংসার করছেন। আরেক চিকিৎসক ডা: কাউসার জাহান ঐশী প্রায় তিন বছর আগে স্বপরিবারে বিদেশে চলে গেছেন বলে জানিয়েনছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ২ জনের ফোন বন্ধ থাকায় কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

সুয়াইর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন মোশাররফ হোসেন বলেন, আমার স্ত্রী নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাকরি করছেন। আমি প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে চাকরির চয়েস দিয়েছিলাম। তখন নেত্রকোনা সদর হাসপাতালে শূন্যপদ খালি না থাকায় মোহনগঞ্জ সুয়াইর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সরকার আমাকে অনুমোদন দেন। সকালে সুয়াইর ইউনিয়নে যোগদান করে বিকেলে ডিজি মহোদয়ের অনুমতি নিয়েই নেত্রকোনা সদর হাসপাতালে চলে আসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: এবিএম বাকি বিল্লাহ বলেন, সরকারি অনুমতি নিয়েই আমি জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। আমার বিষয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষসহ সবাই অবগত আছেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট অর্থো: ডা: আব্দুল হালিম প্রায় ৯ বছর ৫ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কর্মরত আছেন। ফোন রিসিভ না করার কারণে তার স্বীকারোক্তি নেওয়া সম্ভব হয়নি। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা: অলক কান্তি তালুকদার বলেন, অনুপস্থিত ৩ জন চিকিৎসককে কর্মস্থলে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছে। চিকিৎসকদের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ১ জন দেশের বাইরে, অন্যজন শারমিন সাত্তারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন চাকরি করবেন না বলে জানিয়েছেন। 

চিকিৎসক নিয়োগ সম্পর্কে তিনি বলেন, পদগুলো খালি না হওয়া পর্যন্ত পদায়ন সম্ভব না। ফলে নতুন করে চিকিৎসক পেতে সময় লাগবে। সেবাদান তো ব্যাহত হচ্ছে। তবে অন্য চিকিৎসকরা সেই ঘাটতি পূরণে কাজ করছেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার