ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৫-৯-২০২৬ বিকাল ৫:৩০

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।  শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় শার্শা উপজেলার কাশিপুর গ্রামে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। সমাধিতে গার্ড অব অনার প্রদান করেন, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ। 
এসময় উপস্থিত ছিলেন, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশিপুর ক‍্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্কর। নুর মোহাম্মদ শেখের পরিবারের সদস‍্য মেয়ে হাসিনা খাতুন, পোতা ছেলে নিয়ামুল ইসলাম, নাতি তাহরা খাতুন সহ স্থানীয় ব‍্যক্তিবর্গ এবং গনমাধ‍্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ 
উল্লেখ্য, ১৯৩৬ সালের ৮ অক্টোবর নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আমানত শেখ ও মাতা জেন্নাতুন্নেসা। ১৯৫৯ সালের ১৪ মার্চ তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি) সৈনিক হিসেবে যোগ দেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।

 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার