বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামের মাহবুব মল্লিকের বাড়িতে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ওই বাড়ী থেকে মূল্যবান মালপত্র লুট করে পালিয়ে যাওয়ার সময় পরপর দুটি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ করে। এ ঘটনায় গোটা ফকিরহাট এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায়, শুক্রবার দিনগত গভীর রাতে ৭/৮ জনের একদল সশস্ত্র ডাকাত মাহবুব মল্লিকের বাড়িতে হানা দেয়। গ্রীলকেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৭৫ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান গৃহকর্তা মাহাবুব মল্লিক। পরে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে ঘর থেকে বেরিয়ে এসে ডাকাত দলকে ধাওয়া করে। এলাকাবাসীর তোপের মুখে পালানোর সময় ডাকাতরা মাহবুব মল্লিকের ছোট চাচা শাহাজান মল্লিকের বাড়ির ভিতর দিয়ে যাওয়ার সময় এলাকাবাসীকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিতুর রহমান ফকিরহাটে ডাকাতির ঘটনা নিশ্চিত করে বলেন, ডাকাতির খবর পেয়ে ফকিরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও ফকিরহাট মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ