ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৬ বিকাল ৫:৩২

কুড়িগ্রামের রৌমারীতে গয়টাপাড়া সমাজকল্যাণ সমিতির ওয়াফকৃত জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে অন্যত্রে বিক্রি করার অভিযোগ ওঠেছে সমিতির সাবেক সভাপতি রিয়াজুল হক ও হায়দার আলীর বিরুদ্ধে। ঝুকিতে রয়েছে গয়টাপাড়া গ্রামের কোটি টাকার রাস্তা ও সমিতির নামে পাঁকা ভবন। এনিয়ে উভয় পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন জেলাা সমাজসেবা অধিদপ্তর পরিচালক বরাবর। বুধবার (২ সেপ্টেবর) উভয়পক্ষকে একটি নোটিশ দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানান, ১৯৮৫ সালে গয়টাপাড়া সমাজকল্যাণ সমিতিটি স্থাপিত হয়। সমিতিটি পরিচালনা করছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার। ওই সমিতির উদ্যোগে দীর্ঘদিন ভেজষ চিকিৎসা দেওয়া হতো। যা এলাকার দুঃস্ত-অসহায় মানুষের অনেক উপকার হতো। সমিতির সাধারণ সম্পাদকের মৃত্যুর পর জমি দাতাদের মধ্যে শুরু হয় অন্তর দ্বন্দ। ২০২৪ সালে সমিতির কমিটিটির মেয়াদ শেষ হয়। তখন থেকেই সাবেক সভাপতি রিয়াজুল হক ও হায়দার আলীর নেতৃত্বে জোরপূর্বক সমিতির কিছু অংশ নদীতে থাকা জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মসজিদের দোহাই দিয়ে বালু উত্তোলন করে অন্যত্রে সাড়ে ৩ লক্ষ টাকা বিক্রি করেছেন। এছাড়াও সমিতির নামে চার একর জমি দাতা সদস্যরা দখলে নেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন প্রজাতির বড় গাছ কেটে নিয়েছেন। অপর দিকে ওই সমিতির ঘরে বসে মাঝে মধ্যে সমিতির কিছু অসাদু ব্যক্তি গাঁজা সেবন ও বিক্রি করার অভিযোগেও ওঠে। এর পাশাপাশি রিয়াজুল হককে সভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি জমা দেওয়া হয়েছে সমাজসেবা অধিদপ্তরে। এদের মধ্যে কয়েকজন মাদকসেবি রয়েছেন। এসব লুটতরাজে সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার এর পুত্র সুরুজ মিয়াগং বাধা দিতে গেলে তাদেরকে ভয়ভিতি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এঘটনাকে কেন্দ্র করে সুরুজ মিয়া উপজেলা সমাজসেবা, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিচালক বরাবর অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে চলতিমাসে আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হয়। এসময় সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাত দিনের মধ্যে তদস্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন সমাজসেবা কমর্কতাকে। 
এব্যাপারে হায়দার আলী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, বালু বিক্রির টাকা দিয়ে মসজিদের কাজ করা হবে। 
সাবেক সভাপতি রিয়াজুল হক বলেন, মাটি বিক্রি করা হয়েছে মসজিদের জন্য। দু’একজন মাদকসেবনকারি ছিল তাদেরকে সমিতি থেকে বাদ দেওয়া হয়েছে। 
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ডা. মোঃ গোলাম সারোয়ার বলেন, সমিতির উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে এবং সাতদিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রাদি ও প্রামাণাদি নিয়ে সমাজসেবা কার্যালয়ে আসতে বলা হয়েছে। 
উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান বলেন, জানার পর অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা বন্ধ করা হয়েছে এবং সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত