লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুমিল্লার লাকসামে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি। বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপিত ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি সুভাষ বনিক, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু সহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় সংসদ মো. আবুল কালাম এমপি জগন্নাথ দিঘীতে মাছের পোনা অবমুক্ত করেন এবং দিঘীর পাড়ে গাছের চারা রোপন করেন। এরপর জগন্নাথ মন্দিরে জন্মষ্টামী উপলক্ষে সনাতনীদের সাথে মতবিনিময় করেন এবং কমিটি নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এরপর লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন। এরপর লাকসাম উপজেলা ও পৌরসভা থেকে লোকজন স্কুল মাঠে জড়ো হতে থাকে। ঢাক ঢোল বাজিয়ে ও ব্যানার ফেষ্টুন নাড়িয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়। এমপি মো. আবুল কালাম গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। র্যালীটি লাকসাম পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত