শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না। তিনি বলেন, মাদক, নেশা, অন্যায়, দুর্নীতি সাম্প্রদায়িকতাকে না বলুন। মানবতা, সত্য, সাম্যের বিজয় হোক। তিনি বলেন, সাম্য মানবতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহস ত্যাগ জাতীয় জীবনের প্রেরণা। শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে আয়োজিত ‘কাব্য ও ছন্দে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ সখিপুর টাঙ্গাইলের এয়ার কমডোর
মো: মাহামুদুর হাসান, বিএসপি, জিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ।
অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান, পিএসসি প্রমূখ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শামসুল আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোঃ আশরাফুল আলম,এএসপি (সার্কেল) এস এম মামুনুর রশিদ, ওসি মোঃ মুরাদ হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক কবির হাসান,সাংগঠনিক সম্পাদক সিকদার মোঃ ছবুর রেজা প্রমুখ। জনাব আযম খান আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিমান বাহিনী ঘাটি ও সখিপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন ও দুর্ভিক্ষ থেকে সাবলীল দেশ গঠনে কাজ করে গিয়েছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চেতনা, প্রতিবাদ, মানবিক দর্শনসহ সর্বদিকে কাজী নজরুল ইসলামের অবদানকে মূল্যায়ন করে তার ৫০ তম শাহাদাত বার্ষিকীকে নজরুল বর্ষ হিসেবে আখ্যায়িত করেছেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন ও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি সুলতান মাহমুদ পরিদর্শন করেন।
আরমান / আরমান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied