লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
জামায়াতে ইসলামের নেতৃত্বে ১১ দলের লংমার্চ কর্মসূচির নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভানেত্রী ও শাজাহান সিরাজ কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। শনিবার বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে ১১ দলের তথাকথিত লংমার্চের মাধ্যমে আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সবাইকে সতর্ক থাকতে হবে। লংমার্চকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি সংকট অনেকাংশে সমাধান হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাবে এবং জনগণের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান হবে বলে আমরা আশাবাদী।
এদিকে, একই অনুষ্ঠানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২০২৬ সালের জমজমাট ফুটবল ফাইনাল খেলা। ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বয়সী দর্শক ও এলাকার ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। মহেলা রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয় মাঠে হিন্নাপাড়া ফুটবল একাডেমি ও ভাবলা স্পোর্টিং ক্লাবের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভানেত্রী ও শাজাহান সিরাজ কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র মোঃ শাফি খান, এলেঙ্গা উচ্চবিদ্যালয়ের সভাপতি মোঃ মোজাম্মেল হিরো, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহর আলী, সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান বালা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বর্তমানে মাদক দেশের জন্য একটি বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে মাদকের বিস্তার তরুণ সমাজকে উদ্বেগজনকভাবে প্রভাবিত করছে। এই অবস্থা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
খেলা শেষে প্রধান অতিথি মোঃ লুৎফর রহমান মতিন এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন হিন্নাপাড়া ফুটবল একাডেমি ও রানারআপ ভাবলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের সময় খেলোয়াড়দের উচ্ছ্বাস ও দর্শকদের আনন্দে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমী মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ দেওয়া এবং মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ