ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৯-২০২৬ রাত ১০:৩৮

কচুয়া-বেতাগী সেতু নির্মাণ করা গেলে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। তিনি বলেছেন, এ সেতু নির্মিত হলে পায়রা ও মোংলা বন্দরের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ অনেক সহজ হবে। এর ফলে এ অঞ্চলে শিল্পায়ন ও পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে।
 গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর)  রাজধানীন ন্যামভবনে ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম জামাল বলেন, এই জায়গায় যদি একটা ব্রিজ হয়, তাহলে দক্ষিণ অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দূরত্ব দুই ঘণ্টা কমে যাবে। এখন পটুয়াখালী বা বরগুনা অঞ্চলের মানুষ খুলনায় যেতে হলে বরিশাল-বেকুটিয়া হয়ে ঘুরে যেতে হয়। এতে প্রায় ৭০-৭৫ কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়। রূপাতলীতে যানজটও তৈরি হয়।

তিনি বলেন, বেতাগী থেকে কচুয়ার দিকে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি করা গেলে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এটি বড় ধরনের সুবিধা হবে। পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, যশোর, মাগুরা ও সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগের সময় অনেক কমে আসবে।
একদিকে আমাদের পায়রা বন্দর, আরেকদিকে মোংলা বন্দর। দুইটা বন্দরের দূরত্ব তখন মাত্র দুই ঘণ্টার মধ্যে চলে আসবে। আমরা এক ঘণ্টার মধ্যে মোংলা যেতে পারব, এক ঘণ্টা সোয়া ঘণ্টার মধ্যে পায়রা যেতে পারব বলেন তিনি।
সংসদ সদস্য বলেন, যোগাযোগব্যবস্থা সহজ হলে এ অঞ্চলে শিল্পকারখানা গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে পায়রা ও মোংলা বন্দরের সঙ্গে দ্রুত যোগাযোগের সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এ এলাকায় বিনিয়োগে আগ্রহী হতে পারে।
তিনি বলেন, ‘এখানে বড় একটা বিষয় হলো ইন্ডাস্ট্রি। অনেক কোম্পানি এদিকে চলে আসতে পারে। আমাদের কুয়াকাটায় পর্যটনের সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে জমির দাম অনেক বেড়েছে। আমরা কাঁঠালিয়ার শৌলজালিয়ায়ও পর্যটনের সম্ভাবনা নিয়ে কাজ করছি। একটি ইকোপার্ক করার চেষ্টা চলছে।

রফিকুল ইসলাম জামাল বলেন, রাজাপুর ও কাঁঠালিয়াকে কচুয়া-বেতাগী সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্ত করা গেলে এ এলাকার গুরুত্ব আরও বাড়বে। কারণ, তখন এ অঞ্চল দুই বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হবে।
তিনি বলেন, কচুয়া-বেতাগী ব্রিজটা খুব গুরুত্বপূর্ণ। এই ব্রিজ হলে দক্ষিণাঞ্চলের দুই বন্দরকে একটা যোগাযোগের মধ্যে নিয়ে আসা যাবে। পটুয়াখালী থেকে যে মানুষ যশোর যেতে চায়, মাগুরা যেতে চায়, সাতক্ষীরা যেতে চায়, বাগেরহাট যেতে চায় কিংবা পিরোজপুর যেতে চায় তাদের আর এত ঘুরে যেতে হবে না।
সেতু নির্মাণের উদ্যোগের বিষয়ে সংসদ সদস্য বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে তিনি লিখিতভাবে জানিয়েছেন। প্রধানমন্ত্রী যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পক্ষ থেকেও সেতুটির সম্ভাব্যতা যাচাই ও স্টাডির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এ নিয়ে কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে এটা লিখেছি। উনি যথাযথ কার্যকর ব্যবস্থা নিতে বলেছেন। চিফ ইঞ্জিনিয়ার ইতোমধ্যে স্টাডির জন্য কিছু ফান্ড বরাদ্দ করেছেন। সবকিছু চলতেছে।
সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
মতবিনিময়কালে সাংবাদিকদের নিজেদের মধ্যে যোগাযোগ ও ঐক্য আরও জোরদার করার আহ্বান জানান রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন, অতীতের সাফল্য-ব্যর্থতা নিয়ে আলোচনা হলে ভবিষ্যৎ নেতৃত্ব সেখান থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পাবে।
তিনি বলেন, ‘আমরা সবাই মিলে যদি কাজ করি, তাহলে আমাদের পূর্বকার যে ব্যর্থতা, সেটা নিয়েও মাঝে মাঝে বসে আলোচনা করা দরকার। সামনে যারা নেতৃত্ব দিতে আসবে, তারা যেন আর ব্যর্থ না হয়। ব্যর্থতা নিয়ে আলোচনা করা দরকার, বদনাম করার জন্য নয়।’
তিনি আরও বলেন, ‘ইতিহাস শুধু সফলতার জন্য পড়া হয় না, ব্যর্থতার ইতিহাসও পড়া হয়। আমরা যদি আগের ইতিহাসগুলো জানি, তাহলে ভবিষ্যতে অনেক ভুল এড়াতে পারব।
দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে নিয়মিত মতবিনিময়ের পরিবেশ তৈরি করা প্রয়োজন।

মতবিনিময় অনুষ্ঠানে ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়ের সিনিয়র রিপোর্টার মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার মাহফুজ সাদি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার বার্তার ফটো সাংবাদিক মোস্তফা কামাল জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক গণকণ্ঠের চিফ রিপোর্টার মোরতুজা আমিন ডিলন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও রাইজিংবিডি ডটকমের আসাদ আল মাহমুদ নির্বাহী সদস্য হুমায়ুন কবির, কবিরুজ্জামান মিয়া, নিজামুল হক সুমন,ও রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার