ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তজুমদ্দিনে বিপুল ইউরিয়া সার জব্দ, ডিলারের বৈধ বিক্রির দাবি


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ১২:৫১

ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে পাচার সন্দেহে ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সারসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করা হয়েছে। উপজেলার চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারের খাল সংলগ্ন এলাকা থেকে এই সার জব্দ করা হয়। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তবে বিসিআইসি সার ডিলারের দাবি, সারগুলো বৈধভাবেই স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছিল। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গত ৫ সেপ্টেম্বর বিকেলে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে পাচার সন্দেহে বহনকৃত আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। তবে বহনকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল ও ট্রলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বিসিআইসি সার ডিলার মোশাররফ হোসেন দুলাল জানান, ৪ সেপ্টেম্বর চরমোজাম্মেলের কয়েকজন ব্যবসায়ীর কাছে প্রায় ২০০ বস্তা সার বিক্রি করা হয়েছিল। ব্যবসায়ীরা একত্রিত হয়ে পরিবহনের সুবিধার্থে একটি স্টিলবডি বোটে সারগুলো নিয়ে যাচ্ছিলেন, যার যথাযথ ক্যাশমেমো সংরক্ষিত আছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি দেখে শ্রমিকরা ভয়ে পালিয়ে যায়। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ ইব্রাহিম জানান, উপজেলায় পাঁচজন বিসিআইসি সার ডিলার রয়েছেন। জব্দকৃত ১৬০ বস্তা সার মেসার্স মোশাররফ হোসেনের নিকট থেকে চরের ১০-১২ জন খুচরা বিক্রেতা ক্যাশম্যামোর মাধ্যমে ক্রয় করে একই বোটে বহন করছিলেন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ কৃষি বিভাগ নিয়মিত তদারকি করছে এবং কোনো অনিয়ম বা গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার