ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে শূন্যপদসহ ৫ চিকিৎসক হাসপাতালে নেই, সেবাবঞ্চিত রোগীরা


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ১২:৫২

নেত্রকোনার মোহনগঞ্জ ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলামের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হওয়ার পাশাপাশি আরও ৫ জন চিকিৎসক দীর্ঘদিন ধরে হাসপাতালে আসছেন না। এর মধ্যে ৩ জন চিকিৎসক সংযুক্তিতে (অ্যাটাচমেন্ট) অন্যত্র কর্মরত এবং ২ জন চিকিৎসক বছরের পর বছর ধরে অনুমোদনহীনভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি বিধি অনুযায়ী দুই মাসের বেশি অনুমোদনহীন অনুপস্থিতিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও এদের কারো বিরুদ্ধেই কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তাঁদের স্থলে নতুন নিয়োগও হচ্ছে না এবং কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত ৫৩টি পদের বিপরীতে কাগজে-কলমে কর্মরত রয়েছেন ১৮ জন, যার মধ্যে বাস্তবে নিয়মিত সেবা দিচ্ছেন মাত্র ১৩ জন চিকিৎসক। বাকিদের মধ্যে সুয়াইর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. মো. মোশাররফ হোসেন সংযুক্তি নিয়ে নেত্রকোনা সদর হাসপাতালে, জুনিয়র কনসালটেন্ট (অর্থো) ডা. মো. আব্দুল হালিম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এবং মেডিকেল অফিসার ডা. এবিএম বাকি বিল্লাহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, তেতুলিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. কাউসার জাহান ঐশী ২০২৩ সালের ১ জুলাই থেকে ৩ বছর এবং গাগলাজুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. শারমিন সাত্তার ২০১৪ সালের ১ আগস্ট থেকে প্রায় ১২ বছর ধরে অনুমোদনহীনভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ডা. শারমিন সাত্তার বর্তমানে পরিবার নিয়ে গৃহিণী হিসেবে দিন কাটাচ্ছেন এবং ডা. কাউসার জাহান ঐশী সপরিবারে বিদেশে চলে গেছেন।
এ বিষয়ে ডা. মো. মোশাররফ হোসেন জানান, নেত্রকোনা সদর হাসপাতালে পদ খালি না থাকায় তিনি প্রথমে সুয়াইরে যোগদান করেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সদরে সংযুক্তিতে কর্মরত আছেন। ডা. এবিএম বাকি বিল্লাহও সরকারি অনুমোদন নিয়ে ফাউন্ডেশনে কাজ করছেন বলে দাবি করেন। তবে দীর্ঘ ৯ বছর ধরে নিটোরে থাকা ডা. আব্দুল হালিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. অলক কান্তি তালুকদার জানান, অনুপস্থিত চিকিৎসকদের কর্মস্থলে যোগদানের জন্য চিঠি দেওয়াসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়কে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে। এদের মধ্যে ডা. শারমিন সাত্তার চাকরি করবেন না বলে জানিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, পদগুলো বিধি মোতাবেক শূন্য ঘোষণা না করা পর্যন্ত নতুন চিকিৎসক পদায়ন সম্ভব হচ্ছে না, তবে বিদ্যমান চিকিৎসকরা রোগীদের সেবা নিশ্চিত করতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Aminur / Aminur

দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ জনকে গ্রেপ্তার, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু

মধুখালীর সিংহনাথ বিল এখন পর্যটকদের নতুন আকর্ষণ

কুতুবদিয়া চ্যানেলে নিখোঁজের ১৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রায়গঞ্জে পা হারিয়ে অসহায় প্রতিবন্ধী কালাম, ছেলের পড়াশোনাও অনিশ্চিত

মনিরামপুর পৌরসভার উন্নয়ন কাজের প্রধান অন্তরায় বৈদ্যুতিক খুঁটি

মুকসুদপুরে বাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত ১৭

প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা কামনায় জয়পুরহাটে জেলা বিএনপির দোয়া মাহফিল

মোহনগঞ্জে শূন্যপদসহ ৫ চিকিৎসক হাসপাতালে নেই, সেবাবঞ্চিত রোগীরা

তজুমদ্দিনে বিপুল ইউরিয়া সার জব্দ, ডিলারের বৈধ বিক্রির দাবি

সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর

চন্দনাইশে মহাসড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর