ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মাস্টার প্লানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

মনিরামপুর পৌরসভার উন্নয়ন কাজের প্রধান অন্তরায় বৈদ্যুতিক খুঁটি


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ১:০

যশোরের মনিরামপুর পৌরসভায় অকার্যকর মাস্টার প্লানের ব্যর্থতায় বর্তমানে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনাসহ নানা উন্নয়ন কাজের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বৈদ্যুতিক খুঁটি ও বিরোধপূর্ণ জমি। পৌরসভার মাস্টার প্লান মূলত পরিকল্পিত নগরায়ন, অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও দীর্ঘমেয়াদী সম্প্রসারনের একটি মহাপরিকল্পনা। পৌরসভা গঠনের পর লাখ লাখ টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগের মাধ্যমে ২০ বছর মেয়াদী মাস্টার প্লান তৈরী হয়। চলতি বছরে ঘটা করে ফের মাস্টার প্লান তৈরীর কাজ চলছে। এতসব আয়োজনের পর পৌরসভার উন্নয়ন কাজে বাঁধা আসায় মাস্টার প্লানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানাযায়, ১৯৯৭ সালের ১০ নভেম্বর পৌরসভা গঠনের পর গ্রামীন বৈশিষ্ট্য রক্ষা, কৃষি জমি বাঁচানো এবং পরিকল্পিত উপশহর গড়ে তোলার নিমিত্তে ২০১১ সালে ২০ বছর মেয়াদি মাস্টার প্লান তৈরী হয়। যার বাস্তবায়নে ছিল এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) এবং তাদের নিযুক্ত পরামর্শক নগর পরিকল্পনা ফার্ম। মাস্টার প্লানের পর পৌরসভার উন্নয়ন কাজ করতে গেলেই জমি নিয়ে বিরোধতো আছেই আবার অন্যতম বাঁধা অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁিট।
অথচ মাস্টার প্লান তৈরীকৃত পৌর এলাকায় রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার ক্ষতি এড়াতে, মাস্টার প্লান রক্ষা ও জননিরাপত্তা জনিত কারনে বিদ্যুৎ আইন, ২০১৮’ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী পৌরসভার প্লানিং বা নকশা ঠিক রাখতে বৈদ্যুতিক খুঁটি স্থাপনে পৌর কর্তৃপক্ষের সাথে সমন্বয় ও অনুমতি নিতে হয়। 
আইইউজিআইপি (নগর শাসনব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প)-এর অধীন ১শ’ কোটি টাকা প্রকল্পের মধ্যে দু দফায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মান ও ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ চলমান রয়েছে। এই কাজের প্রধান বাঁধা বৈদ্যুতিক খুঁটি। 
পৌরসভার নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার মজুমদার জানান, ইতোমধ্যে রাস্তা নির্মান ও ড্রেনেজ কাজের স্বার্থে ৪২টি বেদ্যুতিক খুঁটি সরিয়ে নিতে যপবিস-২(যশোর পল্লী বিদ্যুত সমিতি-২) কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এ কাজের জন্য বিপুল অংকের টাকা বিদ্যুত বিভাগকে ক্ষতিপূরণ দিতে হবে।
অথচ মাস্টার প্লান তৈরীকৃত এই পৌর এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনে বিদ্যুত বিভাগ কোন ধরনের পূর্বানুমতি নেয়নি বলে পৌর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
যপবিস-২-এর জেনারেল ম্যানেজার মোঃ হাদিউজ্জামান জানান, পৌরসভার মাস্টার প্লানের কথা তাদের জানা নেই। তাছাড়া এসব বৈদ্যুতিক খুঁটি স্থাপনে পৌর কর্তৃপক্ষ কখনো বাঁধা দেয়নি।
পৌরসভার গঠনের প্রথম মাস্টার প্লান বিগত বছরগুলোতে কাঙ্খিত উন্নয়ন না হওয়া এবং জলাবদ্ধতা বেড়ে যাওয়াসহ তীব্র যানজটের কারনে চলতি বছরের ২৪ আগস্ট আইইউজিআইপি’র অধীন পৌরসভার পক্ষ থেকে নতুন করে ২০ বছর মেয়াদী (২০২৭-২০৪৭) মাস্টার তৈরীর প্রথম সভা হয়। পরবর্তিতে ২৫ আগস্ট তৃতীয়বারের মতো পরামর্শক সভা হয়। নতুন মাস্টার প্লানে যানজট এড়াতে বাইপাস সড়ক বা সংযোগ সড়ক, পানি নিষ্কাশনে ড্রেনেজ নেটওয়ার্কের ম্যাপ ডিজাইন, পরিবেশবান্ধব উপায়ে ডাম্পিং জোন, নতুন আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, জলাশয় সংরক্ষণ জোন ও শহরেরর কৃষি জমি সুরক্ষায় ভিন্ন রঙ এবং লেয়ারের মাধ্যমে জোনিং করা হয়েছে। নতুন মাস্টার প্লানের এজেন্ডা বাস্তবায়ন হলে পৌর এলাকার মানুষ সুবিধা পাবে। কিন্তু পূর্বের ধারাবাহিকতায় এটি ব্যর্থ হলে নাগরিক সেবা আরও নিন্মস্তরে নেমে যাবে।
পৌর প্রশাসক ইউএনও মোঃ সম্রাট হোসেন জানান, নতুন মাস্টার প্লান বাস্তবায়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নাগরিক সেবা বহুগুনে বৃদ্ধি পাবে।

 

Aminur / Aminur

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন