রায়গঞ্জে পা হারিয়ে অসহায় প্রতিবন্ধী কালাম, ছেলের পড়াশোনাও অনিশ্চিত
জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হয়েও এক পায়ে ভর করে দিনমজুরের কাজ ও অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার মুকিমপুর এলাকার বাসিন্দা মো. আবুল কালাম আজাদ। কিন্তু সম্প্রতি পায়ে ঘা হয়ে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয়েছে তাঁর একমাত্র কর্মক্ষম পা-টিও। এর পর থেকেই পুরোপুরি থমকে গেছে তাঁর জীবন ও স্বাভাবিক চলাফেরা। অন্যের কাছ থেকে মাত্র সাত দিনের জন্য ধার নেওয়া একটি হুইলচেয়ারই এখন তাঁর সাময়িক ভরসা, যা মেয়াদ শেষে ফেরত দিতে হবে।
সম্প্রতি রায়গঞ্জ উপজেলা পরিষদের সামনে নিজের চরম অসহায়ত্বের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন আবুল কালাম আজাদ। তিনি জানান, পা হারানোর পর তিনি সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছেন। ধার করা হুইলচেয়ারটি ফেরত দেওয়ার পর কীভাবে চলাফেরা করবেন, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর। এদিকে বাবার অসুস্থতা ও পরিবারের চরম আর্থিক সংকটের মুখে সংসারের দায়িত্ব এসে পড়েছে নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে সুমনের কাঁধে। বাবার অটোরিকশাটি চালিয়ে পরিবারের অন্নসংস্থানের চেষ্টা করছে সুমন, যার ফলে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তার লেখাপড়া। স্থানীয় সচেতন মহল ও প্রতিবেশীরা জানান, সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা এগিয়ে এলে আবুল কালাম একটি স্থায়ী হুইলচেয়ারের ব্যবস্থা পেতে পারেন এবং তাঁর কিশোর ছেলেরও পুনরায় পড়াশোনায় ফেরা সম্ভব হবে।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার