কুতুবদিয়া চ্যানেলে নিখোঁজের ১৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ডেনিস বোটে ওঠার সময় পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর মোহাম্মদ শামীম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া চ্যানেলের মগনামা ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম ভোলার বাসিন্দা এবং তিনি চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মগলাল পাড়ার শাহ আলমের মেয়ে করিমা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শামীম প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে কুতুবদিয়ায় শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মগনামা ঘাটে পৌঁছান। সেখান থেকে দরবার ঘাটগামী একটি ডেনিস বোটে ওঠার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি কুতুবদিয়া চ্যানেলের উত্তাল পানিতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল তাৎক্ষণিক তৎপরতা চালালেও তীব্র স্রোতের কারণে শনিবার তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে রোববার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় তল্লাশি চালিয়ে ঘাট সংলগ্ন চ্যানেল থেকেই তাঁর মরদেহ উদ্ধার করে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ