ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মধুখালীর সিংহনাথ বিল এখন পর্যটকদের নতুন আকর্ষণ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ১:৩৯

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত মেগচামী সিংহনাথ বিল এখন ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই এই বিলের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে। প্রতিদিন বিকেলে বিলের জলে ফোটা লাল-সাদা শাপলার সৌন্দর্য আর স্নিগ্ধ বাতাসের পরশ পেতে হাজারো মানুষ পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন। বিল পাড়ে দর্শনার্থীদের ভ্রমণের জন্য সারি সারি ডিঙি নৌকা রাখা রয়েছে, যা ভাড়া নিয়ে যে কেউ ভেসে বেড়াতে পারেন বিলের বুকে।
দর্শনার্থীদের আগমনে বিল সংলগ্ন সড়কের পাশে চটপটি, ফুচকাসহ বিভিন্ন মুখরোচক খাবারের দোকান গড়ে ওঠায় পুরো এলাকা গ্রামীণ মেলার রূপ ধারণ করেছে। ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে ঘুরতে আসার পাশাপাশি তরুণদের পিকনিকের আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের তত্ত্বাবধানে প্রশাসন সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার রেখেছে। এদিকে বিলের পাড়ে দর্শনার্থী, বিশেষ করে প্রবীণ ও শিশুদের বিশ্রামের সুবিধার্থে স্থায়ী বসার স্থান নির্মাণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার