চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করতে এবং মাদক ও চোরাচালান থেকে দূরে রেখে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে অনন্য উদ্যোগ গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’ শীর্ষক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত শিক্ষিত বেকার যুবকদের কারিগরি দিক থেকে দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো বাস্তবমুখী কাজের মাধ্যমে যুবকরা যেমন নিজেরা স্বাবলম্বী হবেন, তেমনি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। বিজিবি সূত্রে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং যুবসমাজকে ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে এই ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সীমান্ত এলাকায় অব্যাহত থাকবে। বিজিবির এমন উদ্যোগে স্থানীয় সচেতন মহল ও প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া দেখা গেছে।
Aminur / Aminur
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার