ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ জনকে গ্রেপ্তার, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ১:৪৪

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ গত দুই মাসে বিভিন্ন মামলায় মোট ২৮৬ জনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারের দাবি করেছে। থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ১ লাখ ২৪ হাজার ৯৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ফেয়ারডি সিরাপ, ১ হাজার ২০১ বোতল স্কাফ সিরাপ ও ৬ বোতল ভদকা উদ্ধার করা হয়। এছাড়া একই সময়ে ২টি বিদেশি পিস্তল এবং ৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের পরিসংখ্যানে পুলিশ জানায়, মাদক মামলায় ৫৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৯৪ জন, ডাকাতি মামলায় ৫৬ জন, ছিনতাই ও চুরির অভিযোগে ২৮ জন এবং অন্যান্য বিভিন্ন মামলায় ৭৫ জনসহ মোট ২৮৬ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশ ও সার্কেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় এসব সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, অস্ত্র, ডাকাতি ও ছিনতাইবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার