ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ধুনটে পুলিশের অভিযানে গাঁজাসহ নারী-পুরুষ আটক


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ২:৩৪

বগুড়ার ধুনটে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে তাদের আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালেরপাড়া ইউনিয়নের রামনগর বাজারের ঘাটপাড়া এলাকায় একটি বন্ধ দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা মো. মমিন শাহ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার বিলচাপড়ি গ্রামের মো. মোজাফফর হোসেনের ছেলে। তার কাছ থেকে ২০ পটলা গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, একই দিন রাত ৮টার দিকে উপজেলার কুঠিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শ্রীমতি বেলি রায় (৪০) নামে এক নারীকে গাঁজাসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের শ্রী শম্বু রায়ের স্ত্রী।
পুলিশের দাবি, বেলি রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ধুনট থানা এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার