ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে ইয়াবাসহ স্থানীয়দের হাতে যুবক আটক, থানায় হস্তান্তর


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ২:৪১

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লংকাপাড়া এলাকায় ইয়াবাসহ উজ্জ্বল মিয়া (২২) নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে লেপসিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে লংকাপাড়া এলাকার কাজল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়াকে ইয়াবাসহ আটক করেন স্থানীয় কয়েকজন। পরে তাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের দাবি, আটকের পর উজ্জ্বলের কাছ থেকে মাদক সরবরাহের সঙ্গে জড়িত কয়েকজনের নাম জানা গেছে। তাদের মধ্যে চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল ইসলাম, স্থানীয় কাইয়ুম ও কিরণের নাম রয়েছে বলে দাবি করেন তারা। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, উজ্জ্বলকে পুলিশ ফাঁড়িতে হস্তান্তরের সময় মাদকবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলে কয়েকজনের নাম উল্লেখ করা হলে আমিরুল ইসলাম ও তার লোকজন এতে বাধা দেন এবং হুমকি-ধমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে বিক্ষোভকারীদের তোপে মুখ  সেখান থেকে সরে যেতে বাধ্য হন আমীরুলের লোকজন স্থানীয়দের দাবি।
এ বিষয়ে লেপসিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বলেন, স্থানীয়দের মাধ্যমে পাওয়া কয়েকজনের নামের তালিকাসহ উজ্জ্বলকে মামলার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খালিয়াজুরী থানায় পাঠানো হয়েছে।
চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক ছোটন বলেন, ‘আমি বর্তমানে এলাকার বাইরে আছি। তবে চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতির নাম মাদকসংক্রান্ত ঘটনায় এসেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’স্থানীয়দের অভিযোগ, কিরণ নামে এক ব্যক্তির মাধ্যমে এলাকায় ইয়াবা সরবরাহ করা হয়। আমিরুল ইসলামের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘আটক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, মাদকসংক্রান্ত অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Aminur / Aminur

কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ

নির্মাণসামগ্রীর চড়া দামে স্থবির উন্নয়নকাজ

দুদকের মামলায় টেকনাফের আব্দুর রহিমের ৩ বছরের কারাদণ্ড

পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ

কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

২৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী চকরিয়ার নবীর হোসেন মহেশখালীতে গ্রেফতার

মনপুরা লঞ্চঘাটে পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক

যশোর দশমহাবিদ্যা মন্দিরে ইসকনের একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগ

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও পক্ষপাতের অভিযোগ: নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল করিমকে প্রত্যাহার

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার