ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন নরসিংদীর সজিব


বেলাব (নরসিংদী) প্রতিনিধি photo বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ৩:২

বাইসাইকেল চালিয়ে ছয়টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ব্যতিক্রমী এক যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সন্তান সজিব তালুকদার ইফরাম (২৬)। তিনি ওই গ্রামের সালাউদ্দিন তালুকদারের ছেলে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বেলাবো উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই দীর্ঘ সফরের যাত্রা শুরু করেন। এর আগে তিনি সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণসহ মোট ২৬টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছেন।
সজিবের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে। তাঁর যাত্রার শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবোর সহকারী কমিশনার (ভূমি) আজিজ পারতাম জায়েদ। তিনি সজিবের এই সাহসী ও পবিত্র উদ্যোগের সফলতা এবং তাঁর সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানান। পরিবার-পরিজন ও এলাকাবাসীও প্রত্যাশা করছেন সজিব যেন নিরাপদে পথ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছে নির্বিঘ্নে পবিত্র হজ সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফিরতে পারেন।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার