ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিলাইছড়ি থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত


সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি photo সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ৩:৩১

মাদকে না বলুন মাদক মুক্ত সমাজ গড়ুন - এই প্রত্যয়কে সামনে রেখে বিলাইছড়ি থানা পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে   উপজেলা চত্বর প্রাঙ্গনে একটি মাদকবিরোধী র‍্যালি বের হয়ে বিলাইছড়ি মেইন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ করে।
 রবিবার (৬ সেপ্টেম্বর)  র‍্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, থানা অফিসার ইনচার্জ মো.ওসমান গনি, উপজেলা কৃষি অফিসার  রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নুর, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা ( রায় বাবু) এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আকাশ চন্দ্র বর্মনসহ  উপজেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থী এবং  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
সমাবেশে  - মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি পায়। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মাদক চোরাকার্বীদের তথ্য দেওয়া, র‍্যালি ও এলাকায় সভার মাধ্যমে বিলাইছড়ি উপজেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

Aminur / Aminur

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ