রাজারহাটে চার বছরেও চালু হয়নি ছয় কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাত কেন্দ্র
কুড়িগ্রামের রাজারহাটে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্র চার বছরেও চালু হয়নি। আধুনিক যন্ত্রপাতি স্থাপন করে নির্মাণকাজ শেষ করা হলেও দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে কেন্দ্রটি। ফলে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং বঞ্চিত হচ্ছেন স্থানীয় কৃষকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া ২০১৮ সালের জুলাই থেকে ২০২২ সালের জুনের মধ্যে প্রতিটি ছয় কোটি টাকা ব্যয়ে আটটি উপজেলায় এসব কেন্দ্র স্থাপন করে। এর অংশ হিসেবে রাজারহাটে ধান, গম ও সরিষা ভাঙানো, মসলা, চিপস ও বেকারি পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং দুধ, মাছ ও মাংস সংরক্ষণে কোল্ড চেম্বার স্থাপন করে ২০২২-২৩ অর্থবছরে হস্তান্তর করা হয়।
তবে জনবল সংকট ও পরিচালনা নীতিমালার জটিলতার কারণে কেন্দ্রটি দীর্ঘ সময় পার হলেও আর চালু করা যায়নি। স্থানীয় কৃষকদের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি এই কেন্দ্রটি চালু থাকলে তারা ফসল সংরক্ষণ করে উপযুক্ত দাম পেতেন, কিন্তু তালাবদ্ধ থাকায় সরকারের বৃহৎ বিনিয়োগের কোনো সুফল মিলছে না। এ বিষয়ে রংপুর পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক জাহেদুল হক চৌধুরী জানান, আগের নীতিমালা অনুযায়ী নিজস্ব জনবল দিয়ে পরিচালনার কথা থাকলেও জনবল সংকটের কারণে তা সম্ভব হয়নি; বর্তমানে নীতিমালা সংশোধন করে টেন্ডারের মাধ্যমে সমবায় সমিতি, এনজিও বা আগ্রহী উদ্যোক্তার কাছে লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ