ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা’


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ৪:৩৮

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে চলতি বছরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ই সেপ্টেম্বর) সকালে সাভারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৫১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি আলমগীর হোসেন রাকিবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর  জিএস এস. এম. ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. ফরহাদ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুলফিকার আলী। বিশেষ বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ঢাকা জেলা উত্তরের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আলমগীর হোসেন রাকিব বলেন, "শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।"

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ