ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ৪:৪৪

ভোলার মনপুরায় মেঘনার কোরাল মাছ ধরা জালে ধরা পড়ে ১৪ কেজি ওজনের কোরাল মাছ। কিন্তু বরফ সংকটে মাছটি পঁচে যায়। পরে মাছটি নিলামে ৭৫০ টাকা কেজি দরে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়।

শনিবার রাত সাড়ে ৬ টায় উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে মাছটি নিয়ে আসেন খালেক মাঝি। পরে মাছটি নিলামে ক্রয় করেন মৎস্য ব্যাপারি শাকিল।

জেলে খালেক মাঝি জানান, শনিবার রাত সাড়ে ৬ টায় মেঘনায় কোরাল মাছ ধরার জালে ১৪ কেজি ওজনের কোরাল মাছটি ধরা পড়ে। বরফ সংকটের কারনে মাছটি আড়তে আনতে একটু পঁচে যায়। পরে নিলামে ৭৫০ টাকা কেজি ধরে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী শাকিল।

মৎস্য ব্যাপারী শাকিল জানান, কোরাল মাছটি বরফের কারণে পচন ধরে। পরে নিলামে সাড়ে ১০ হাজার টাকায় ক্রয় করে ঘাটের ১৪ মৎস্য ব্যাপারি খাওয়ার জন্য ভাগ করে নিয়ে যাই।

এই ব্যাপারে বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তের ম্যানেজার সুরুজিত দাস জানান, বরফ সংকটের কারণে মেঘনায় ধরা পড়া ১৪ কেজি ওজনের কোরাল মাছটি পচন ধরে। পরে নিলামে ৭৫০ টাকা কেজি দরে কিনে নেন শাকিল ব্যাপারি। পরে মাছটি ঘাটে কেটে ১৪ ব্যাপারি ভাগ করে নিয়ে যায়।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন