ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান
বগুড়ার ধুনটে ইছামতি নদীতে অভিযান চালিয়ে ২৩টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার পার ধুনট গ্রাম সংলগ্ন ইছামতি নদীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফউল্লাহ নিজামীর নির্দেশনায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে নদীতে অবৈধভাবে ব্যবহৃত ২৩টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। তবে জালের মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কাউকে জেল বা জরিমানা করা হয়নি।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফউল্লাহ নিজামী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, মৎস্য অফিসের কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied