কাউনিয়ায় বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কাউনিয়া হাইস্কুল মাঠ থেকে র্যালিটি বের হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে র্যালিটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
র্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, সারাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আর্মি,হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক মশিয়ার, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল হক, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, মানিক সরকার, সাবেক যুগ্ম আহবায়ক রাসেদুল ইসলাম এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম।
এ ছাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, যুবনেতা ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের আহমেদ, সদস্য সচিব কোয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব আপেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন।
এ সময় নেতারা বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউনিয়ায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied