বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোয়ালাবাড়ী ইউনিয়নের থানারঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে সোলেমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করে তিনি টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের জায়গা ব্যবহার করে প্রকাশ্যে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, থানারঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বালু মজুত ও বিক্রির কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসছে। এতে সরকারি সম্পত্তি ব্যবহারের পাশাপাশি এলাকার পরিবেশ ও জননিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এর আগে সোলেমানকে জরিমানা করা হলেও পরবর্তীতে আবারও একই স্থানে অবৈধ বালুর ব্যবসা শুরু করেন তিনি। স্থানীয়দের দাবি, প্রশাসনের অভিযানের পর কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও পরে ফের বেপরোয়া হয়ে ওঠে বালু বেচাকেনা।
এদিকে সোলেমানের সঙ্গে যোগাযোগ করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনির হোসেনের সঙ্গে কথা বলতে বলেন। একই সঙ্গে সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার দায়িত্ব মনির হোসেনকে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তবে সোলেমানের এই বক্তব্যের স্বাধীন কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, অবৈধভাবে বালু পরিবহনের কারণে যমুনা সেতু-উত্তরবঙ্গ মহাসড়কসহ আশপাশের সড়কে বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাক চলাচল করছে। এতে সড়কে ধুলাবালি বৃদ্ধি, যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ তাদের।
স্থানীয়দের প্রশ্ন—প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান ও জরিমানা করার পরও কীভাবে একই স্থানে আবার অবৈধ বালুর ব্যবসা চালু হচ্ছে? সরকারি জায়গা ব্যবহারের অনুমতি রয়েছে কি না, বালু মজুত ও পরিবহনের বৈধ কাগজপত্র আছে কি না—এসব বিষয়ও খতিয়ে দেখার দাবি উঠেছে।
সচেতন মহল বলছে, অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, সরকারি জায়গা দখল ও অবৈধ বালু উত্তোলন-মজুতের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে কি না এবং বালু ব্যবসার বৈধতা রয়েছে কি না—তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে সোলেমানের বক্তব্যের বিস্তারিত ও সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২
মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি
পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন
নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি
মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
Link Copied