দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটিকে 'অযোগ্য' ও 'অন্য দলের সক্রিয় কর্মীদের স্থান দেওয়া পকেট কমিটি' আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ফের মানববন্ধন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের বিরতি শেষে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকি নতুন বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরঢ অনুমোদন ক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় রাজপথের ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নতুন এই কমিটিতে দলের আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয়, অযোগ্য এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সক্রিয় নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট বিকেলে নতুন কমিটির নেতাকর্মীরা এলাকায় আনন্দ মিছিল বের করতে চাইলে পদবঞ্চিত নেতাকর্মীরা একজোট হয়ে তা প্রতিহত করেন। পরবর্তীতে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন তারা। তবে প্রতিষ্ঠাবার্ষিকী শেষ হওয়ার পরপরই ৬ সেপ্টেম্বর থেকে পুনর্সূচিত কর্মসূচির অংশ হিসেবে নতুন বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বঞ্চিত নেতারা বলেন, "তৃণমূলের ত্যাগী কর্মীদের রক্ত ও শ্রমের বিনিময়ে অর্জিত বিএনপিতে কোনো সুবিধাবাদী বা অন্য দলের এজেন্টদের জায়গা হতে পারে না। কেন্দ্রকে ভুল বুঝিয়ে গঠিত এই বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।"
তারা অবিলম্বে কেন্দ্র ঘোষিত কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত নেতাদের হাতে দুমকি উপজেলা যুবদলের দায়িত্ব হস্তান্তরের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
Link Copied