ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ৪:৫৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১ হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা নগদসহ মাদক চক্রের দুই সদস্য মাসুদ রানা (২৯) ও প্রদীপ দাস (৩০) গ্রেপ্তার করেছে। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে রাণীশংকৈল থানার এসআই নিতাই চন্দ্র রায়ের নেতৃত্বে লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেনটাডল ও মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে মাসুদ রানার দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোড়াকবর) এলাকায় প্রদীপ দাসের (২০) বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে খাট ও তোশকের নিচ থেকে ১ হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ও ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হলেও তার ভাই শ্যামল দাস (২২) পালিয়ে যায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। গ্রেপ্তার মাসুদ রানার বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। প্রদীপ দাস ও পলাতক শ্যামল দাসের বিরুদ্ধেও পীরগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার