সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় গলায় দড়ির ফাঁস দিয়ে বাাঁধন হোসেন (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের ট্রান্সসিফপয়ন্টে একটি গাছের ডালে সে এ ঘটনা ঘটায়। মৃত বাঁধন সান্তাহার ইয়ার্ড কলোনী ৫নং ওয়ার্ডের মৃত মাসুদ পারভেজ আলীর ছেলে। রবিবার সকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে করেছে।
সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, গত শনিবার ভোর রাতে সান্তাহার ইয়ার্ড কলোনীর বাঁধন হোসেন নামের যুবক সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে ট্রান্সসিফপয়ন্টে একটি গাছের ডালের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় জনতা দেখতে পায়। রবিবার সকালে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও সুরতহাল রির্পোট তৈরী করে থানায় নেয়। সান্তাহার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন জানান, বাঁধন হোসেন একটি মামলায় দীর্ঘদিন কারাবাসের পর সম্প্রতি আদালত কর্তৃক জামিনে বের হয়। বাঁধ বিভিন্ন হোটেলে শ্রমিকে কাজ করতো। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানায় লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার