ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা


বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি photo বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২৬ বিকাল ৬:৪

খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের প্রত্যন্ত ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে তিন সপ্তাহব্যাপী স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পানছড়ি সাব জোন ও খাগড়াছড়ি জোনের অধীনে আয়োজিত এ প্রশিক্ষণে প্রায় ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। পানছড়ি সাব জোনের কমান্ডার ক্যাপ্টেন আশিকুর জামান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রশিক্ষণে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, প্রসবকালীন যত্ন, শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণার্থীদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, গর্ভবতী মা ও শিশুর প্রয়োজনীয় পরিচর্যা এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ প্রদান করছেন তানজিম ইসলাম অর্ণব, রেজিমেন্টাল মেডিকেল অফিসার (RMO), বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে পানছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হবে।

সেনাবাহিনী মনে করে, পাহাড়ের দুর্গম অঞ্চলে বসবাসকারী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক মানুষ এখনও প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের সক্ষমতা তৈরি হবে।

প্রশিক্ষণপ্রাপ্তরা নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে গর্ভবতী মা, শিশু ও সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি প্রয়োজনের সময় প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন। এর ফলে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের উপকার হবে বলে আশা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা